Thyroid Friendly Diet for Women: থাইরয়েড রোগে মহিলাদের খাদ্য তালিকায় কী কী থাকা উচিত, তা নিয়ে হাজারও প্রশ্ন জাগে! অনেকেই ভাবেন, এত সচেতন থাকা সত্ত্বেও থাইরয়েড কেন হয়? থাইরয়েড হলে কী খাবেন বা থাইরয়েড হলে কী খাওয়া উচিত নয়, এইসব মাথাব্যথার কারণ হয়। আজ তারই উত্তর জানাবে ‘আমরা নারী আমরা পারি।’ চলুন জেনে নিই best diet for thyroid problem in women!
কেন হয় থাইরয়েড। Why Women Suffers from Thyroid
খারাপ জীবনযাত্রা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, বার্ধক্য, আয়োডিনের ঘাটতি, ভাইরাল সংক্রমণ, জেনেটিক্স ইত্যাদি কারণে থাইরয়েড হয়। মহিলাদের মধ্যে এই অবস্থার আরও অনেক কারণ রয়েছে। যেমন হরমোনের ভারসাম্যহীনতা, গর্ভাবস্থার পরে শারীরিক পরিবর্তন এবং বিষণ্ণতাও আসল কারণ হতে পারে।
নারীদের থাইরয়েড খাদ্য পরিকল্পনা। Thyroid Friendly Diet for Women
সঠিক খাদ্যাভ্যাস (Food habbit for women) কেবল আপনার থাইরয়েড নিয়ন্ত্রণেই (How to control Thyroid) সাহায্য করতে পারে না, বরং রোগ প্রতিরোধেও সাহায্য করে। থাইরয়েড থাকলে মহিলাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত (What foods are good for thyroid in women), তা জেনে নেওয়া যাক।
থাইরয়েড থাকলে কী খাবেন। What to Eat in Thyroid Female। Thyroid Friendly Diet for Women
যদি আপনার থাইরয়েড থাকে, তাহলে নিম্নলিখিত খাবারগুলো খান:
- ডাল ও ভাত: থাইরয়েড থাকলে পুরোনো চালের ভাত খান মহিলারা। মুগ ডাল, মসুর ডাল, অড়হর ডাল, ছোলা ডাল খেতে পারেন।
- ফল ও সবজি: এছাড়াও লাউ , করলা, পেঁয়াজ , কুমড়ো , আলু , লংকা, মাশরুম , কলা , অ্যাভোকাডো , আনারস , নারকেল , আম , ডালিম , কমলা , মিষ্টি আলু, কালো জাম সবই মহিলাদের জন্য স্বাস্থ্যকর খাবার (Healthy foods for women)।
- দুধজাতীয় খবর ও মশলাপাতি: টক দই , গরুর দুধ , নারকেল জল , সেলেরি , গ্রিন টি , ব্রাউন্ড রাইস, সূর্যমুখী বীজ , কালো মরিচ , বাদাম , চিনাবাদাম মহিলাদের জন্য প্রাকৃতিক পথ্য হয়ে উঠতে পারে (Natural Medicines for Women)।
থাইরয়েড থাকলে কী খাবেন না। What Not to Eat in Thyroid Female। Thyroid Friendly Diet for Women
যদি আপনার থাইরয়েড থাকে, তাহলে নিম্নলিখিত খাবারগুলো ভুলেও খাবেন না:
- চাল, ডাল, ময়দা: ময়দার লুচি, রুটি, পরোটা, নতুন চালের ভাত, কুলথ ডাল, উড়দ ডাল, রাজমা , ছোলা এইসমস্ত খাবার এড়িয়ে চলা উচিত।
- ফল ও শাকসবজি: বেগুন, লেবু , শাকসবজি, টমেটো, টক আঙুর, কাঁঠাল, ট্যারো, গাজর , সয়াবিন খাবেন না।
- আমিষ ও অন্যান্য: মাছ , পনির , মশলাদার খাবার , তৈলাক্ত মশলাদার খাবার, আচার, ঠান্ডা পানীয়, কাঁচা শাকসবজি, ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, ঢেঁড়স, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড , টিনজাত খাবার একদম খাবেন না।
থাইরয়েড ডায়েট প্ল্যান। মহিলাদের থাইরয়েড ডায়েট কী। Thyroid Friendly Diet for Women

দাঁত ব্রাশ করার আগে খালি পেটে ১-২ গ্লাস হালকা গরম জল খান।
| ব্রেকফাস্ট (সকাল ৮:৩০) | ১ কাপ গ্রিন টি + ২-৩টি বিস্কুট / পোহা / উপমা ( সুজি ) / ডালিয়া / কর্নফ্লেক্স / ওটস / ১-২টি পাতলা রুটি + ১ বাটি সবুজ শাকসবজি / ১ প্লেট ফলের সালাদ / ফলের রস ( কলা , ডালিম , কমলা , আপেল , পেঁপে ) |
| দুপুরের খাবার বা লাঞ্চ (১২:৩০-০১:৩০ দুপুর) | ১-২টি পাতলা রুটি + ১ বাটি সবুজ শাকসবজি + ১ বাটি মসুর ডাল + ১ বাটি বাটারমিল্ক / মাঠা + ১ প্লেট সালাদ |
| সন্ধ্যার স্ন্যাকস (বিকাল ৩:৩০) | ১ কাপ লিকার চা + বিস্কুট , ভেজিটেবল স্যুপ / মুগ ডাল |
| রাতের খাবার বা ডিনার (৭:০০ – ৮:০০ রাত) | ১-২টি পাতলা রুটি + ১ বাটি সবুজ শাকসবজি ( তন্তুযুক্ত ) + ১ বাটি মুগ ডাল ( পাতলা ) |
| রাত ১০:০০:০০ টায় ঘুমানোর আগে | 1 চা চামচ ত্রিফলা চূর্ণ / হালকা গরম দুধ / জল |
তাহলে, থাইরয়েড কি ঘরোয়াভাবে নিয়ন্ত্রণে আনা যায় (Can thyroid be controlled naturally)? অবশ্যই সঠিক ও পর্যাপ্ত খাদ্যাভ্যাস, মহিলাদের সুস্থতার দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।
থাইরয়েড সম্পর্কিত সাধারণ প্রশ্ন (FAQ)
প্রশ্ন: থাইরয়েড বাড়লে কী হয়?
উত্তর: থাইরয়েড বেড়ে গেলে ওজন কমে যাওয়া, অতিরিক্ত ঘাম হওয়া, গরম লাগা, বুক ধড়ফড় করা, অস্থিরতা, খিটখিটে মেজাজ, হাত পা কাঁপা, ক্লান্তি, চুল পড়া, এবং মহিলাদের পিরিয়ডে অনিয়মের মতো সমস্যা দেখা দেয়।
প্রশ্ন: থাইরয়েড কেন হয়?
উত্তর: খারাপ জীবনযাত্রা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, বার্ধক্য, আয়োডিনের ঘাটতি, ভাইরাল সংক্রমণ, জেনেটিক্স ইত্যাদি কারণে থাইরয়েড হয়।
প্রশ্ন: থাইরয়েডের চিকিৎসা কী?
উত্তর: থাইরয়েডের ধরনের উপর চিকিৎসা নির্ভর করে। হাইপোথাইরয়েডিজম বা কম হরমোনের সমস্যা থাকলে লেভোথাইরক্সিনের মতো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিকরে থাকেন ডাক্তাররা। হাইপারথাইরয়েডিজম বা বেশি হরমোনের সমস্যা থাকলে অ্যান্টি-থাইরয়েড ওষুধ, অথবা সার্জারি অর্থাৎ থাইরয়েডেক্টমি করে থাকেন ডাক্তাররা।
মনে রাখবেন, নারী মানেই শক্তি। মনে অদম্য সাহস, ইন্দ্রিয়ে জেদ, হেরে গিয়েও জিতে যাওয়ার জন্য উদ্দাম প্রয়াস, নারীকে কখনও হারতে দেবে না। আসলে, আমরা নারী আমরা পারি। হে নারী, ‘দেহি সৌভাগ্যম আরোগ্যম’।



Leave a Comment