মা সরস্বতীর গায়ের রং সাদা কেন
Why is Goddess Saraswati white: সরস্বতী পুজোর দিনে আমরা ছুটি অঞ্জলি দিতে। দেবীর শুভ্র বর্ণ অবাক করে আমাদের। মনে প্রশ্ন জাগে দেবীর গায়ের রং এমন সাদা কেন। আজ তারই উত্তর দিচ্ছে আমরা নারী আমরা পারি।
দেবী সরস্বতীর গায়ের রং সাদা হওয়ার কারণ
ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। আর সাদা হল ভালো গুণের প্রতীক। প্রত্যেক শিক্ষার্থীকে নিষ্কলুষ নির্মল চরিত্রের অধিকারী হওয়ার শিক্ষা দিতে তাঁর গায়ের রং সাদা অর্থাৎ দোষহীনা। পবিত্রতার মূর্তি তিনি জ্ঞানদায়িনী মা।

মা সরস্বতীর গায়ের রং সম্পর্কিত প্রশ্ন। FAQs About
মা সরস্বতী সাদা কেন?
পবিত্রতা, প্রজ্ঞা এবং সত্যের প্রতীক সরস্বতীর গাত্রবর্ণ সাদা। এর পিছনে কারণ রয়েছে। শ্বেতবর্ণকে সাধারণত ধর্মীয় প্রতীক হিসেবে দেখা হয়। আর সাদা শান্ত, উজ্জ্বল, নির্মল। সবটাই দেবী সরস্বতীর সঙ্গে মিলে যায়। তাই দেবীর রং সাদা বলে মনে করা হয়।
সরস্বতীর বাহন রাজহাঁস কেন?
জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহাসে। বলা হয় যে রাজহাসেঁর মধ্যে এমন ক্ষমতা আছে যে, এক পাত্রে থাকা জল মিশ্রিত দুধের থেকে সে শুধুমাত্র দুধ শুষে নিতে পারে। যা শিক্ষার্থীদের শেখায় যে, সমাজে ভালো মন্দ সব কিছু থেকে শুধু ভালোটুকু শুষে নিতে হবে।
সরস্বতীর হাতে কেন বীণা থাকে?
দেবী সরস্বতীর হাতে বীণা থাকে বলে, তাঁর আরও এক নাম বীণাপাণি। আর হিন্দু ধর্ম হল নাচ, গান সমৃদ্ধ শিল্পকলার ধর্ম, যা সামাজিক বাস্তবতাকে সমর্থন করে। এই কারণেই দেবী সরস্বতীর হাতের বীণা সেই শিল্পকলার প্রতীক।
সরস্বতীর হাতে বই কেন থাকে?
জ্ঞান ও বিদ্যার অন্বেষণের জন্য জ্ঞানের ভান্ডার ‘বেদ’ দেবী সরস্বতীর হাতে থাকে। আর জানিয়ে রাখি যে সেই বেদই হল বিদ্যা। অর্থাৎ মনুষ্য জীবনকে শুভ্র ও পবিত্র করতে বিদ্যার দেবী সরস্বতী আমাদের আশীর্বাদ করছেন।

Leave a Comment